ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া পাল্টাধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষে গতকাল রোববার দুপুরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দেখা যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ গত রাতে প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো মামলা কিংবা কাউকে আটক করা হয়নি।
চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, শিগগিরই তদন্ত কমিটি গঠন করে দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।