ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলাবিষয়ক সভা চলাকালে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হয়ে হাতাহাতি, ধাক্কাধাক্কি ও চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের কর্মী হুমায়ুন, নাজিমসহ চারজন সামান্য আহত হয়েছেন।
এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগদলীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, মো. নজরুল ইসলাম চৌধুরী, জামায়াত-সমর্থক উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন উপস্থিত ছিলেন। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতা মো. শফিকুল ইসলাম ও ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।