ছাত্রলীগের দুই পক্ষের মারামারি আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হওয়ায় আনন্দ মিছিল করতে গিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা একটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের স্বঘোষিত ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন ৩০ জনের একটি দল নিয়ে মিছিলের গতিরোধ করেন। ইলিয়াস তাঁদের নিয়ে একসঙ্গে মিছিল করতে বলেন। তবে সভাপতি নাজমুল ও সাধারণ সম্পাদক রেজা তাতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে ইলিয়াসের অনুসারী কবি নজরুল হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক স্বজন বিশ্বাস, ছাত্রলীগের কর্মী সুজন, হিমেলসহ অন্যরা মিছিলে হামলা করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।