প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ব্যবসায়ী জাহাবুল ইসলামকে অপহরণ ও গুমের মামলায় পাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর (মেছিরপাড়) গ্রামের ব্যবসায়ী জাহাবুল ইসলাম ২০১৩ সালের ২৫ ডিসেম্বর নিখোঁজ হন। এরপর ২৭ ডিসেম্বর জাহাবুলের স্ত্রী আমিনা খাতুন পাটগ্রাম থানায় অপহরণের মামলা করেন। ওই মামলার আসামি মারুফ দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ মারুফকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।