ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম রেজা সবুজসহ দুজনকে পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দেবহাটার বহেরা গ্রামের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। সবুজের বাড়ি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি হলেন আশাশুনি উপজেলার মো. নাছিরউদ্দিন। দেবহাটা থানার ওসি আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।