ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সেন্টু শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার ওসি এস এম শাহজালাল বলেন, বেলা দেড়টার দিকে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের পাশ থেকে সেন্টুকে এসআই রফিকুল ইসলাম গ্রেপ্তার করেন। তিনি গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। সেন্টু মামলার প্রধান আসামি ইমরান হোসেন ওরফে আকাশের চাচাতো ভাই।
জাহাঙ্গীর গত ১৩ জুলাই সন্ধ্যায় গোয়ালন্দ বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে তাঁকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।