ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মামলা করায় বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যা ফল ড্র-বিরোধী আন্দোলনের নেতা এবং ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে পিটিয়ে জখম করার ঘটনায় নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলকে আসামি করে মামলা হয়েছে। এর প্রতিবাদে ছাত্রলীগ গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
প্রজন্ম চত্বর থেকে মিছিলটি বের হয়ে আদালত চত্বরে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহামুদ, সহসভাপতি নিলয় রায় বাঁধন, সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান রোজ, সাধারণ সম্পাদক পলাশ হাসান, সদর উপজেলা শাখা সভাপতি গাজী আল মামুন, সাধারণ সম্পাদক রাজিব মোল্লা, বাসগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।