ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে পৃথক মামলা হয়েছে। এসব মামলায় গতকাল রোববার পর্যন্ত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মুক্তারপুরে গতকাল সকালে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফাসহ ২৪ জনকে গ্রেপ্তার করে। এর আগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল ২৮ জনের মধ্যে ২৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।