ছাত্রলীগের সংঘর্ষ, রক্তাক্ত এমসি কলেজ

সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সোমবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত নয়জন আহত হন। সংঘর্ষের সময় অনেকের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখা যায়। এই ছবিতে প্রতিপক্ষকে ধাওয়া করছেন ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা।

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে ক্যাম্পাসে ভীতি ছড়াতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র হাতে ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের ধাওয়ায় ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছেন ছাত্রলীগের কর্মীরা।

সিলেটের এমসি কলেজেই ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ২০১৩ সালের ১৯ মে অস্ত্র হাতে এভাবে ক্যামেরায় ধরা পড়েছিলেন হান্নান (হেলমেট পরা)। আজও আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে তাঁকে।

আজ সংঘর্ষের একপর্যায়ে আরেকজনের হাতে অস্ত্র দিয়ে মহড়া দিতে দেখা গেল সেই হান্নানকে। এই ক্যাম্পাসেই ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ২০১৩ সালের ১৯ মে অস্ত্র হাতে মহড়া দিয়েছিলেন তিনি।

সংঘর্ষে আহত ছাত্রলীগের এক কর্মী। গুরুতর অবস্থায় তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।