ছাত্রলীগের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে গতকাল রোববার ছাত্রলীগের সমাবেশ শুরুর আগে বেলা আড়াইটার দিকে সামনে বসা নিয়ে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হল শাখার নেতা-কর্মীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের প্রায় ২০ মিনিট চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। আহত হন নয়জন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন, ‘একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ নিজস্ব প্রতিবেদক