ছাত্রলীগের সাধারণ সম্পাদকের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার খালেদা জিয়ার গুলশান কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর কলেজে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে তিনি এ হুমকি দেন। নাজমুল বলেন, ‘ফেব্রুয়ারিতে শুরু হওয়া আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোমলমতি ছাত্রছাত্রীদের ওপর যদি পেট্রলের আঁচ লাগে, যদি তারা কোনো রকম হামলার শিকার হয়, তাহলে বেগম জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।’ এর আগে গত ডিসেম্বরে সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার পর সিদ্দিকী নাজমুল আলম তাঁর ফেসবুক পাতায় দেওয়া স্ট্যাটাসে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পেটানোর হুমকি দিয়েছিলেন।