ছাত্রলীগের সাবেক নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরা থানা এলাকায় গতকাল শুক্রবার রাতে খায়েরুল ইসলাম (২৮) নামে ছাত্রলীগের সাবেক এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, খায়েরুল রামপুরা থানা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। রামপুরার বনশ্রীতে তাঁর বাসা। সন্ধ্যা ছয়টার দিকে পূর্ব রামপুরার মোল্লাবাড়ি এলাকায় তাঁকে কে বা কারা গুলি করে। গুলি তাঁর বাঁ পায়ের হাঁটুর ওপর লাগে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে।