ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারের মুদি ব্যবসায়ী সঞ্জয় হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগের সাবেক নেতা অংকি খানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে লৌহজংয়ের শিলগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির ওসি মো. আবুল কালাম বলেন, লৌহজংয়ে মুদি ব্যবসায়ী সঞ্জয় হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার অপর আসামি অপুর স্বীকারোক্তি অনুযায়ী অংকি খানকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, অংকি লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য। গত ২২ মার্চ রাতে ব্যবসায়ী সঞ্জয়কে নিজ দোকানে গলা কেটে হত্যা করে টাকা লুট করা হয়। ওই মামলায় অপুকে গ্রেপ্তার করা হয়।