ছাত্রলীগের হামলায় আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাসকে কেন্দ্র করে গত রোববার রাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত ছাত্রদের মধ্যে গুরুতর অবস্থায় মৃত্তিকাবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আল আমিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কম্পিউটার সায়েন্সের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র রুবেল গাজীকে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রলীগের স্থানীয় দুমকির শিক্ষার্থীদের সঙ্গে পটুয়াখালী-বাউফলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।