ছাত্রশিবিরের নারী কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোড়ান এলাকায় গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে লাকি রহমান নামের ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে জিহাদি বই ও শিবিরের প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। খিলগাঁও থানার পুলিশ জানায়, শুক্রবার রাত নয়টার দিকে খিলগাঁও থানার একদল পুলিশ দক্ষিণ গোড়ানের একটি বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে ছাত্রশিবিরের কর্মী লাকি রহমানকে গ্রেপ্তার করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ইসলামী ছাত্রশিবিরের নারী নেতা-কর্মীরা গোপন ষড়যন্ত্রমূলক বৈঠকে মিলিত হয়েছেন—এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।