ছাত্রাবাসে একে-২২ উদ্ধার, আটক ৭২: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেলসহ নয়টি অস্ত্র উদ্ধার করার দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখান থেকে ৭২ জনকে আটক করা হয়েছে। 
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে এ অভিযান শুরু হয়। আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চলছিল।
মহানগর ডিবির অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোর কাছে দাবি করেন, ডিবির একটি দল পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে। পরে ছাত্রাবাস থেকে একটি একে-২২ রাইফেল, একটি থ্রি নট থ্রি চাইনিজ রাইফেলসহ নয়টি অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয়েছে ৭২ জনকে। তাঁদের বেশির ভাগই শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রশিবিরের নেতা-কর্মী রয়েছেন।