ছাত্রাবাসে পুলিশের অভিযানে শিক্ষকসহ আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে এক শিক্ষকসহ নয়জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক আট শিক্ষার্থী ছাত্রশিবিরের সদস্য। সেখান থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে ওই ছাত্রাবাসে পুলিশ অভিযান শুরু করে। বেলা আড়াইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, আটক ব্যক্তিরা ছাত্রশিবিরের সদস্য। শিক্ষক তাঁদের অর্থের জোগান দিতেন। তিনি তাঁদের মদদদাতা ছিলেন।

আটক শিক্ষকের নাম মো. আলম। তিনি কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের প্রশিক্ষক। তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়।

ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়ক অশেষ কুমার সাহা বলেন, গোয়েন্দা বিভাগ ও পুলিশ অভিযান চালায়। আটক ছাত্ররা বিভিন্ন বর্ষে পড়েন। তাঁরা হলেন আবদুল মান্নান, সাইফুল ইসলাম, ইব্রাহিম আলী, আবদুল করিম, মো. ইউসুফ, আবদুল হান্নান, কাজী ফয়েজ আহমেদ ও আহসান হাবিব। তাঁদের বাড়ি নোয়াখালী, সুনামগঞ্জ, রাজশাহী ও পাবনায়।