ছাত্রী অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ছাত্রী দাখিল পরীক্ষার্থীকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস ও এর চালক মো. সহিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। সহিদুল পৌরসভার রায়পুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত বৃহস্পতিবার সন্ধ্যায় দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের রবি মোল্লাসহ (২৫) চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ও ওই ছাত্রীর জবানবন্দিতে অপহরণের ঘটনার সত্যতা পাওয়া গেছে।