ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত বুধবার রাতে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে অপসারণের দাবিতে বিদ্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এজাহারের বরাত দিয়ে গোদাগাড়ী থানার এসআই আবদুল লতিফ বলেন, বুধবার রাতে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা পাশের গ্রামে ধর্মীয় সভা শুনতে যান। বাড়িতে মেয়েটি একাই ছিল। এই সুযোগে একই স্কুলের শিক্ষক বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। পরিবারের সদস্যরা এসে এলাকাবাসীর সহায়তায় শিক্ষককে আটক করে। রাত তিনটার দিকে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। গতকাল মেয়েটির মা মামলা করেন।
প্রধান শিক্ষক বলেন, ঘটনা তদন্ত কমিটি করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে ওই শিক্ষককে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।