ছাত্রী ধর্ষণের শিকার তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক তরুণকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার তক্তারচালা পাটজাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতেই ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল শনিবার সকালে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।