ছাত্রী ধর্ষণের শিকার, শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় কোচিং সেন্টারে গত শনিবার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের এক শিক্ষককে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম মনোজিত চন্দ্র সরকার। তিনি কাপাসিয়ার পিরোজপুর গ্রামের বাসিন্দা। ধর্ষণের ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গতকাল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
ওই শিকার ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, মনোজিত চন্দ্র বিদ্যালয়-সংলগ্ন এলাকায় একটি কোচিং সেন্টার চালান। তাঁর বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী গত শনিবার বিকেল চারটার দিকে ওই কোচিং সেন্টারে ক্লাস করতে যায়। ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা চলে গেলে মনোজিত ওই ছাত্রীকে কৌশলে পাশের রুমে নিয়ে ধর্ষণ করেন। কোচিং সেন্টারের ভবনের মালিক ও তাঁর বাড়ির লোকজন ধর্ষণের বিষয়টি টের পেয়ে মনোজিতকে আটক করে। ঘটনাটি গতকাল সকালে ওই ছাত্রীর বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। দোষী শিক্ষকের বিচার দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। খবর পেয়ে পুলিশ বিদ্যালয় থেকে বিকেলে অভিযুক্ত শিক্ষককে আটক করে।