ছাত্রীকে অপহরণ, একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল আলীম। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়তে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাদেরনগর এলাকায় যায়। সৌখিনমোড় এলাকায় পৌঁছালে এক তরুণ ও তাঁর সহযোগীরা মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়।
মেয়েটির বাবা বলেন, ‘এর আগেও ওই ছেলেটি আমার মেয়েকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্ত করত। ছেলেটি যে আমার মেয়েকে অপহরণ করবে, তা ওই সময় ভেবে দেখিনি।’