ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিক্ষক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় এক এইচএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে মো. আক্তারুজ্জামান নামে মাদ্রাসার এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই কলেজছাত্রীর অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে গত রোববার মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি তাঁকে সাময়িক বরখাস্ত করে।
সাময়িক বরখাস্ত হওয়া আক্তারুজ্জামান পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নূরুল হুদা বলেন, মাদ্রাসার পাশের এলাকায় বসবাসকারী এইচএসসি পরীক্ষার্থী এক মেয়েকে বাসায় গিয়ে ইংরেজি পড়াতেন আক্তারুজ্জামান। পরে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্তের লিখিত অভিযোগ করেন অভিভাবক। এ পর্যায়ে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।