ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর বাবা গত বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষের কাছে এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজন কুমার সরকার গতকাল শুক্রবার বলেন, ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া ওই শিক্ষককে চার দিনের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব দিতে বলা হয়েছে।