ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে নেত্রকোনা শহরে রনি মোল্লা নামের এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার শহরের মোক্তারপাড়া এলাকায় দত্ত উচ্চবিদ্যালয়ের সামনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. শরীফ উদ্দিন। সাজাপ্রাপ্ত রনির (২৩) বাড়ি পৌর শহরের বারহাট্টা রোড এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে রনি দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল দুপুরে মেয়েটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রনি তার পথরোধ করে তাকে উত্ত্যক্ত করেন। এ সময় স্থানীয় লোকজন রনিকে আটক করে পুলিশে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক রনির বিরুদ্ধে ওই সাজা ঘোষণা করেন।