ছাত্রীকে উত্ত্যক্ত করায় বৃদ্ধের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে আহমদ শেখ (৬২) নামে এক বৃদ্ধকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা।
আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ আহমদ শেখকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত এ জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও রওশন আরা জানান, দুই হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে ওই ব্যক্তি এ ধরনের কাজ আর করবেন না—এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।