ছাত্রীকে উত্ত্যেক্তর প্রতিবাদ করায় তরুণকে পিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফরহাদ হোসেন (১৮) নামের এক তরুণকে পিটিয়ে আহত করেছে এক বখাটে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাটের দক্ষিণপাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লঞ্চঘাট এলাকার আলামিন (২২) অনেক দিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্কুলছাত্রীর মামা ফরহাদ হোসেন আলামিনকে উত্ত্যক্ত করতে বারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আলামিন তাঁকে এলাকাছাড়া করার হুমকি দেয়। একপর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ফরহাদকে আহত করে আলামিন। পরে ফরহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।