ছাত্রীকে ধর্ষণ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা দেবীদ্বার থানায় মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
ছাত্রীর মা ও পুলিশ জানায়, গত বুধবার দুপুরে উপজেলার একটি বিদ্যালয়ের ওই ছাত্রী (১৩) পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পথে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি তার মাকে জানায়। এরপর ছাত্রীর মা বিল্লালকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন। ওই দিন রাত আটটায় থানার পুলিশ বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিল্লালকে কুমিল্লার একটি আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ১৬৪ ধারায় ওই ছাত্রীর জবানবন্দি নেওয়া হয়। এরপর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।