ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গত শনিবার রাতে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ পাশের বাড়ির এক ভাড়াটেকে (১৯) গ্রেপ্তার করেছে। স্কুলছাত্রীর বাবা বন্দর থানায় মামলা করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ১৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনার সময় ওই ছাত্রীর চিৎকারে পাশের ঘরের লোকজন এগিয়ে এলে মেহেদী ছোরার ভয় দেখিয়ে পালিয়ে যান। পরে রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।