ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে স্থানীয় থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে মেয়েটির মা বাদী হয়ে আল আমিন সরদার (১৯) নামের এক তরুণকে আসামি করে মামলাটি করেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, গতকাল বৃহস্পতিবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিন সরদার গত সোমবার রাত সাড়ে আটটার দিকে মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি বাধা দিলে তাকে মারপিট করা হয়। মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ছুটে এলে আল আমিন পালিয়ে যান।