ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত সোমবার একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহার অনুযায়ী, রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল মেয়েটি। পথে স্থানীয় আবদুল হামিদ (৩০) কৌশলে তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার শুরু করে। প্রতিবেশীরা এগিয়ে এলে হামিদ পালিয়ে যায়। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে তার মা-বাবার কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় মেয়েটির বাবা মামলা করেছেন। আত্রাই থানা ওসি আবদুল লতিফ খাঁন জানান, অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|