ছাত্রীকে পিটিয়ে আহত করলেন শিক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার বাতশিরি উচ্চবিদ্যালয়ে এক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রীর মা বিষয়টি স্থানীয় রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁঞা, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের জানিয়েছেন।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁঞা বলেন, প্রধান শিক্ষককে এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি অনুরোধ করেছেন।
প্রধান শিক্ষক আবদুল আউয়াল বলেন, বিদ্যালয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সুরাহা করা হবে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম জানান, তিনি অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।