ছাত্রীকে বিয়ে করে বরখাস্ত হলেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকের নাম মাহমুদুল হক। তিনি উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষক।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদের ভাষ্য, এই শিক্ষকের সঙ্গে স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বুধবার রাত থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, ওই দিনই তাঁরা বিয়ে করেছেন। ওই শিক্ষক নিজে এবং ওই শিক্ষার্থীর ভাই তাঁকে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক বলেন, এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা ওই শিক্ষককে বরখাস্ত করার দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে বলেও জানান তিনি।

বিষয়টি জানার জন্য প্রথম আলোর পক্ষ থেকে শিক্ষক মাহমুদুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তবে বিষয়টি নিয়ে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংযোগ কেটে দেন। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।