ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গত শুক্রবার রাতে এক কলেজছাত্রীকে (১৯) লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। অ্যাসিডে ছাত্রীর কোনো ক্ষতি না হলেও বিছানাপত্র পুড়ে গেছে।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে উপজেলার হাটমাধনগর গ্রামের সেলিম রেজাকে (২৪) আসামি করে গত রোববার থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকালই সেলিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তদন্তের পর আসল তথ্য জানা যাবে।
তবে এ বিষয়ে সেলিম রেজার বাবা বলেন, তাঁর ছেলেকে ফাঁসানোর জন্য অ্যাসিড নিক্ষেপের কাহিনি সাজানো হয়েছে। তাঁর ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত নয়।