ছাত্রীটি পরীক্ষা দিতে পারল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় উত্ত্যক্তকারীর হামলায় আহত সপ্তম শ্রেণির ছাত্রী গতকাল সোমবার পরীক্ষা দিতে পারেনি। পরিবারের সদস্যরা বলেন, ওই ছাত্রী অসুস্থ। এ ছাড়া সে খুব ভয় পেয়েছে।
রোববার দুপুরে বার্ষিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে এলাকার এক তরুণ (২৪) মারধর করেন। এতে সে গুরুতর আহত হয়। ওই তরুণ ছাত্রীটিকে অনেক দিন ধরে রাস্তাঘাটে উত্ত্যক্ত করছিলেন। এ ঘটনার পর ওই ছেলেকে আসামি করে ছাত্রীর মা রোববার রাতে থানায় একটি মামলা করেন। ছাত্রীর মা গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, থানায় মামলা করার পর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মেয়ের চিকিৎসা করিয়েছেন। মারধরের কারণে তাঁর মেয়ে ভয় পেয়েছে। আর পুরোপুরি সুস্থ না হওয়ায় সে পরীক্ষা দিতে যেতে পারেনি। তিনি এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছেন।
ছাত্রীর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, তাঁরা বিষয়টি জেনেছেন।