ছাত্রীদের তিনটি হলে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের তিনটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে উসকানিমূলক বই উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত পুলিশের সহায়তায় এ তল্লাশি অভিযান চলে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল রাতে প্রীতিলতা, শামসুন নাহার ও খালেদা জিয়া হলে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী ও কর্মীদের কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় বেশ কয়েকজন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ছাত্রীদের তিনটি হলে তল্লাশি চালিয়ে জঙ্গিবাদকে উসকে দিতে পারে এ ধরনের ১২ বস্তা বই, বেশ কিছু মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। হলগুলোর সন্দেহভাজন ৩০ জন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের ওপর নজরদারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।