ছাত্রীর অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মুঠোফোনের মাধ্যমে এক কলেজছাত্রীর (১৮) অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার রাতে মেয়েটির বাবা রাজাপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় উপজেলার দুলাল মিত্র (৩৫) ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, কানুদাসকাঠি গ্রামের ফয়জুল হক (১৯) দুই মাস আগে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর মেয়েটিকে ধর্ষণ করে মুঠোফোনে অশ্লীল ছবি তোলেন। এরপর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফয়জুল ও তাঁর কয়েকজন বন্ধু মেয়েটিকে কয়েকবার ধর্ষণ করেন। সম্প্রতি ফয়জুল মেয়েটির অশ্লীল ছবি মুঠোফোন ও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি জানাজানি হলে মেয়েটির বাবা ফয়জুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
রাজাপুর থানার ওসি মুনীর উল গীয়াস বলেন, অশ্লীল ছবি ধারণ করা মেমোরি কার্ডটি জব্দ করা হয়েছে।