ছাত্রীর অশ্লীল ভিডিও ইন্টারনেটে, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর অশ্লীল ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার ওই শিক্ষকের বাবাসহ দুজনকে আটক করেছে র্যাব। 
ওই শিক্ষকের নাম রাশুদ হাসান (২২)। তাঁর বাবার নাম শাহজাহান আলী। রাজশাহী র্যাব-৫-এ কর্মরত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গোলাম সারোয়ার জানান, রাশুদ হাসান গোদাগাড়ীর একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রেমের প্রলোভন দেখিয়ে মুঠোফোনে তার অশ্লীল ভিডিওচিত্র ধারণ করেন। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার র্যাবের কাছে অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব উপজেলার রেলগেট-মাটিকাটা বাইপাস মোড়ের দুটি কম্পিউটারের দোকানে অভিযান চালায়। এ সময় রেলগেট এলাকার একটি কম্পিউটার ও ডিজিটাল স্টুডিওর কম্পিউটার থেকে ওই ভিডিওচিত্র জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক সনি মিয়াকে (২২) আটক করা হয়। পরে শাহজাহান আলীকে অাটক করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।