ছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টায় কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি শাহিন হোসেনকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, কালাই থানা-পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শান্তিনগর বাজার এলাকা থেকে গতকাল ভোরে শাহিনকে গ্রেপ্তার করেছে। গতকালই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
কালাই উপজেলার উৎরাইল গ্রামের কলেজপড়ুয়া মোজাহার হোসেনের মেয়ে মুনিশা বেগমকে (১৭) প্রায়ই উত্ত্যক্ত করতেন তাঁদের নিকট প্রতিবেশী একই গ্রামের মন্টু মিয়ার ছেলে শাহিন হোসেন। এ ব্যাপারে মুনিশার বাবা-মা অভিযোগ করলেও শাহিনের পরিবার বিষয়টি মোটেও আমলে নেয়নি।
গত বৃহস্পতিবার সকালে মুনিশার বাবা মোজাহার হোসেন জরুরি কাজে বগুড়ার শিবগঞ্জে যান। মা মনোয়ারা বেগমও চাল কিনতে বাইরে যান। ওই দিন মুনিশাকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন শাহিন। পরে ক্ষোভে বৃহস্পতিবার রাতে ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে মুনিশা। এ ঘটনায় মুনিশার বাবা মোজাহার গত শুক্রবার মামলা করেন।