ছাত্রীর আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সরকারি কলেজ রোডের বাসা থেকে কলেজছাত্রী সোনিয়া রহমানের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তবিবুর রহমানের একমাত্র মেয়ে। বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, সোনিয়া এবার উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। এই ফলাফল মানতে পারছিলেন না তিনি। এ ছাড়া ফলাফল নিয়ে পরিবারের কোনো সদস্য একটু বকাবকি করে থাকতে পারে। এসব মিলিয়ে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।