প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা নার্সিং কলেজের ছাত্রীনিবাসের রান্নাঘরের কলাপসিবল ফটকের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে নূরনাহার আক্তার (২০) নামের ওই কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা নার্সিং কলেজের ডিপ্লোমা দ্বিতীয় বর্ষের ছাত্রী। শাহবাগ থানার এসআই আবদুল আজিম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যাজনিত বলে মনে হচ্ছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। নূরনাহারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীর নারিন্দায়।