প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রাধানগর গ্রাম থেকে গতকাল সোমবার দুপুরে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাজেদা (১৪)। সে স্থানীয় রাধানগর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। আড়াইহাজার থানার খাগকান্দা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খালেদ হাসান প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে সাজেদা নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য তার লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।