ছাত্রীর শ্লীলতাহানি গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর এলাকায় এক কলেজছাত্রীর (১৭) শ্লীলতাহানির অভিযোগে গত বৃহস্পতিবার বিকেলে মো. আসাদুজ্জামান (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতে ওই ছাত্রীর বাবা দুজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাসায় ফিরছিল। এ সময় স্থানীয় ইয়াসির আরাফাত ও আসাদুজ্জামান একটি মোটরসাইকেলে করে মেয়েটিকে অনুসরণ করে। একপর্যায়ে আসাদুজ্জামান মোটরসাইকেল দিয়ে মেয়েটির পথরোধ করে। তার পেছনের আসনে বসা আরাফাত মেয়েটির শ্লীলতাহানি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।