প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী গ্রামে বাবু দে ওরফে হৃদয় (১৭) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাতের কোনো এক সময় সে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সে গ্রামের অরুণ কুমার দের একমাত্র ছেলে এবং সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। অরুণ কুমার দে জানান, তাঁর ছেলে কয়েক দিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পীড়াপীড়ি করছিল। তিনি কয়েক দিন পর মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু দেরি হওয়ায় সে আত্মহত্যা করে।