ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি ধানখেত থেকে রবিউল্লাহ (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল নয়টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত রবিউল্লাহ উপজেলার মোহনপুর ইউনিয়নের ফাগুন্ডা গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে এবং ফাগুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর থেকে রবিউল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত শুক্রবার এলাকায় মাইকিং করা হয়। দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, রবিউল্লাহকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত রবিউল্লাহর মা বাদী হয়ে রফিকুল ইসলাম নামে এক পাওনাদার ও অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।