ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে গতকাল রোববার শরীফ হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শরীফ হোসেন ঢাকার ধলপুর ইউছুফ চৌধুরী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে শরীয়তপুরের নড়িয়া থানার কেদারপুর এলাকার মো. তোতা মিয়ার ছেলে। গত শুক্রবার ডেমরা ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে শরীফ হোসেন নিখোঁজ হয়। পুলিশ জানায়, গতকাল দুপুরে শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জ বাজার ঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন সিদ্ধিরগঞ্জ থানায় খবর পাঠায়। পরে সেখান থেকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ১০০ শয্যা নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।