ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ আলী নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে শহরের মেড্ডা এলাকার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার কালিসীমা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ও শহরের সিটি মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বৃহস্পতিবার রাতে সে একাই বাসায় ছিল। গতকাল বিকেলে পরিবারের লোকজন বাসায় এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার লাশ দেখতে পায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মাইনুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে।’