ছিটমহলে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরের পর ভারতের অভ্যন্তরে একটি ছিটমহলে হামলা হয়েছে। গতকাল সোমবার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়।
গত রোববার রাতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটাসংলগ্ন মশালডাঙা ছিটমহলে এক দল দুষ্কৃতকারী স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে ওই হামলা চালায়। বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো ছাড়াও বাসিন্দাদের বাংলাদেশে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হয়।