ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোড়ানে গতকাল বৃহস্পতিবার দিনেদুপুরে ছিনতাইকারীরা বিকাশের এক মাঠকর্মীকে গুলি করে তার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। গুরুতর অবস্থায় মাঠকর্মী আসিফ হোসেনকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ২০ মে রাজারবাগ টেলিকম মিলনায়তনের সামনে বিকাশের একই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তিন মাসে এ নিয়ে চার ঘটনায় ছিনতাইকারীরা বিকাশ-কর্মীদের আহত করে প্রায় ৩৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।