ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা আক্তারের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ জরুরি কাগজপত্র লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় উপজেলার সুজাতপুর-লুধুয়া সড়কে এ ঘটনা ঘটে। শাহিনা আক্তার জানান, সকালে সুজাতপুর-লুধুয়া সড়ক দিয়ে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিলেন। সাড়ে নয়টায় বিদ্যালয়ের কাছাকাছি লাঙলের মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুজন ছিনতাইকারী তাঁর গলায় অস্ত্র ঠেকিয়ে ওই মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।